মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

গাজীপুরে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫

রিপোর্টারের নাম : / ৩৩ জন দেখেছেন
আপডেট : July 31, 2022

গাজীপুরের কালিয়াকৈরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে (৩১শে জুলাই) মাকিষবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার শেখবাড়ি এলাকার আয়ুব আলীর ছেলে নজরুল ইসলাম (২৭), বরগুনা জেলার সদর থানার আংগারপাড়া এলাকার মমিনউদ্দিন শিকদারের ছেলে মেহেদী হাসান (৪৪), গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মৃত আজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম (৪২) ও একই থানার লতিফপুর এলাকার বাবুল মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২৭), যশোর জেলার ঝিকরগাছা থানার দহর মাঞ্জড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে শাহিন উদ্দিন (২৮)।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার উপ পরিদর্শক (এস আই) রাহাত আকন্দ।

তিনি জানান, কালিয়াকৈর থেকে ছেড়ে যাওয়া ইতিহাস পরিবহনের বাসটি মাকিষবাথান এলাকায় পৌঁছালে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা ৫ জনের মধ্যে ২ জন ঘটনাস্থলেই নিহত হন। অন্য ৩ জনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং অন্য একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘাতক বাসটি আটক করা হয়েছে।


অন্যান্য সংবাদ