রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল

রিপোর্টারের নাম : / ১৬ জন দেখেছেন
আপডেট : August 5, 2022

ইসরায়েল জানিয়েছে, তারা যুদ্ধবিমান নিয়ে গাজা আক্রমণ শুরু করেছে। ফিলিস্তিনিদের সঙ্গে কয়েকদিনের উত্তেজনার পরে ‘একটি বিশেষ পরিস্থিতি’ ঘোষণা করে এই হামলা শুরু করেছে ইসরায়েল।

আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে একজন সিনিয়র ফিলিস্তিনি নেতাকে গ্রেপ্তারের পর নতুন করে উত্তেজনা দেখা দেয়ার প্রেক্ষিতে গাজায় এই হামলার ঘটনা ঘটল।

শুক্রবার গাজা সিটিতে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই একটি উঁচু ভবনের সপ্তম তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ফিলিস্তিনি মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ইসরায়েলি অভিযানের ফলে বেশ কয়েকজন আহত ব্যক্তি হাসপাতালে পৌঁছেছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আইডিএফ (ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী) বর্তমানে গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে। ইসরায়েলের হোম ফ্রন্টে একটি বিশেষ পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সোমবার অধিকৃত পশ্চিম তীরে ইসলামিক জিহাদ গ্রুপের একজন সিনিয়র সদস্যকে গ্রেপ্তার করে। এরপরই উত্তেজনা দেখা দেয়। এমন পরিস্থিতিতে চলতি সপ্তাহের শুরুর দিকে গাজার আশপাশের রাস্তা বন্ধের পর সীমান্তে শক্তিবৃদ্ধি করে ইসরায়েল।


অন্যান্য সংবাদ