মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

খেরসন-জাপোরিজ্জিয়ায় গণভোট হলে শান্তি আলোচনা অসম্ভব: জেলেনস্কি

রিপোর্টারের নাম : / ৩৯ জন দেখেছেন
আপডেট : August 9, 2022

রাশিয়ার সঙ্গে যুক্ত হতে গণভোটের প্রস্তুতি চলছে ইউক্রেনের খেরসন ও জাপোরিজ্জিয়া অঞ্চলে। এমন সিদ্ধান্ত কার্যকর হলে মস্কোর সঙ্গে শান্তি আলোচনা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার (৮ জুলাই) রুশ ফেডারেশনে যোগ দেওয়ার ডিক্রিতে সই করেন জাপোরিজ্জিয়ার প্রধান শহর মেলিটোপোলের মস্কোপন্থী সরকার প্রধান জেভজেনি বাল্টিস্কি। ১৫ সেপ্টেম্বরের আগে সেখানে গণভোট আয়োজনের পরিকল্পনা ক্রেমলিনের।

গণভোট হবে পার্শ্ববর্তী খেরসন অঞ্চলেও। এরইমধ্যে জাপোরিজ্জিয়ার দুই-তৃতীয়াংশ ও খেরসনের প্রধান শহর বাদে বেশিরভাগ এলাকা দখল করেছে রাশিয়া। নিয়োগ দিয়েছে নিজেদের প্রশাসক। তবে কিয়েভের দাবি, যুদ্ধ শুরুর ছয় মাসেও অঞ্চল দু’টি সম্পূর্ণ কব্জা করতে না পারায় গণভোটের পথ বেছে নিয়েছে মস্কো। একে পুতিন প্রশাসনের কূটকৌশল বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। গণভোট হলে শান্তি আলোচনা চালিয়ে নেওয়া অসম্ভব বলেও হুঁশিয়ার করেন তিনি।

এদিকে, জাপোরিজ্জিয়ার পারমাণবিক কেন্দ্র অবরুদ্ধ করে সেনাঘাঁটি হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে।


অন্যান্য সংবাদ