শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

খাগড়াছড়িতে ট্রাক উল্টে দু’জনের মৃত্যু

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : August 23, 2022

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় কাঠবোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন। মঙ্গলবার (২৩শে আগস্ট) সকাল ৭টার দিকে মহালছড়ি-জালিয়াপাড়া সড়কের তৈকর্মা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মো: রাজু (৩৫) ও মো: ইলিয়াছ (৩৬)। দু’জনেই জেলার মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল গ্রামের বাসিন্দা।

গুইমারা থানার ওসি মোহাম্মদ রশিদ জানান, কাঠ বোঝাই করে একটি ট্রাক মহালছড়ি থেকে জালিয়াপাড়ার দিকে যাচ্ছিলো। তৈকর্মা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকে থাকা দুই শ্রমিক নিহত হন এবং আরো তিনজন গুরুতর আহত হন। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তাদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


অন্যান্য সংবাদ