রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

ক্রেমেনচুকের শপিং সেন্টারে হামলার দায় অস্বীকার করলেন পুতিন

রিপোর্টারের নাম : / ১৪ জন দেখেছেন
আপডেট : June 30, 2022

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেনের ক্রেমেনচুক শহরের একটি জনাকীর্ণ শপিং সেন্টারে মস্কোর হামলা চালানোর দায় অস্বীকার করেছেন। এই হামলায় ১৮ জন নিহত হয়েছে।
তুর্কমেনিস্তানের রাজধানী আসগাবাদে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ‘আমাদের সেনাবাহিনী কোন বেসামরিক স্থাপনায় হামলা করে না। কোথায় কী আছে তা জানার সব ক্ষমতা আমাদের আছে।’
তিনি বলেন, ‘আমাদের মধ্যে কেউ এলোপাতাড়ি গুলি চালায় না। এটি সাধারণত ড্রোন এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালানো হয়।’
পুতিন বলেন, ‘আমি নিশ্চিত সবকিছু সািঠক পদ্ধতিতে করা হয়েছে।’
ইউক্রেন সোমবার রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করে বলেছে, কিয়েভ থেকে ৩৩০ কিলোমিটার (২০৫ মাইল) দক্ষিণ-পূর্বে ক্রেমেনচুকে একটি শপিং সেন্টারে হামলা চালিয়েছে।
রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে এবং পূর্বে দাবি করেছিল যে তাদের ক্ষেপণাস্ত্র সালভো একটি অস্ত্র ডিপো লক্ষ্য করে আঘাত হেনেছে। এ সময় শপিং সেন্টারটি চালু ছিল না।


অন্যান্য সংবাদ