সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

কে হচ্ছেন কংগ্রেস সভাপতি ?

রিপোর্টারের নাম : / ১৫ জন দেখেছেন
আপডেট : August 29, 2022

নতুন সভাপতি নির্বাচনের জন্য ভোটের আয়োজন করেছে ভারতের সবচেয়ে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেস। নতুন সভাপতি বেছে নেওয়ার জন্য ভোট হবে চলতি বছরের ১৭ই অক্টোবর। ভোটগণনা হবে ১৯শে অক্টোবর।

রোববার কংগ্রেসের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে

প্রতিবেদনে বলা হয়, আগামী ২২শে সেপ্টেম্বর নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ২৪ থেকে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে মনোনয়ন জমা দেওয়া যাবে।

এদিকে, কংগ্রেসের এ ঘোষণার পর থেকেই শুরু হয়েছে জল্পনা। কে হবেন দলটির পরবর্তী সভাপতি। গান্ধী পরিবারের কেউ হবে নাকি বাইরে থেকে কেউ আসবেন?

কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়গে জানিয়েছিলেন, তারা সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধীকেই সভাপতি হওয়ার জন্য জোর করবেন। যদিও রাহুল গান্ধী এ পদে আসতে রাজি নন। সে ক্ষেত্রে তার বিকল্প হতে পারেন বোন প্রিয়াঙ্কা গান্ধী।

তবে গুঞ্জন রয়েছে গান্ধী পরিবারের আস্থাভাজন অশোক গহলৌতকে সভাপতি হিসেবে বেছে নিতে পারে দল। গহলৌত অবশ্য রাহুল গান্ধিকেই সভাপতি হিসাবে দেখতে চান বলে জানিয়েছেন।

এদিকে, কংগ্রেস জানিয়েছে, সর্বসম্মতিক্রমে দলের সদস্যরা যদি কাউকে বেছে নেন সেক্ষেত্রে আর নির্বাচন হবে না। ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কংগ্রেস চাইবে গান্ধী পরিবার থেকেই কেউ দলটির সভাপতি হোক। আর নির্বাচন হলে রাহুল গান্ধীর ফের পদে আসার সম্ভাবনাই প্রবল।


অন্যান্য সংবাদ