সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

কাবুল বিমানবন্দরে চালু হলো আন্তর্জাতিক ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক / ৭৯ জন দেখেছেন
আপডেট : September 2, 2021

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর তালেবানরা নিয়ন্ত্রণে নেয়ার পর নতুন করে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। গতকাল বুধবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট প্রথম এই বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে আফগানিস্তানের স্থানীয় সময় সোমবার রাতে দেশটি থেকে মার্কিন নেতৃত্বের সৈন্যদের সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়।

সৈন্য প্রত্যাহার শেষ হওয়ার পরপরই বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয় তালেবান।

কাতার এয়ারওয়েজের ফ্লাইটে বিমানবন্দর পরিচালনায় টেকনিক্যাল বিষয়ে দক্ষ একটি দল কাবুলে এসেছে। দলটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারা আফগানিস্তানের রাষ্ট্রীয় আরিয়ানা আফগান এয়ারলাইনস ও কাবুলের বিমানবন্দর পরিচালনায় টেকনিক্যাল বিষয়ে সহায়তা করবেন।

তিনি বলেন, আফগানিস্তানের নতুন তালেবান প্রশাসনের অনুরোধে দলটি কাবুলে এসেছে।

তিনি আরো বলেন, বিমানবন্দর পরিচালনা ও নিরাপত্তা প্রদানের বিষয়ে তালেবানের সাথে এখনো আলোচনা চলছে। সূত্র : আনাদোলু এজেন্সি


অন্যান্য সংবাদ