বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

কাবুলে মসজিদে বোমা বিস্ফোরণে ২০জন নিহত

রিপোর্টারের নাম : / ১৬ জন দেখেছেন
আপডেট : August 18, 2022

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। বুধবার (১৭ই আগস্ট) মাগরিবের নামাজের সময় হওয়া ওই বিস্ফোরণে আহত হয়েছেন অনেকে। দেশটির পুলিশ ও হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। এই ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি।

দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল­াহ মুজাহিদ নিশ্চিত করেছেন হতাহতের ঘটনা। তবে কতজন হতাহত হয়েছেন তা তিনি নিশ্চিত করেননি। টুইটারে তিনি লিখেছেন, সাধারণ মানুষ ও মুসলি­দের হত্যাকারীদের শিগগির শাস্তির মুখোমুখি হতে হবে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, কাবুলের উত্তরাঞ্চলে খায়ের খানার সিদ্দিকিয়া নামের একটি মসজিদে এ হামলা হয়। ওই এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, ওই মসজিদের ইমাম মোল­া আমির মোহাম্মদ কাবুলিও হামলায় নিহত হয়েছেন। হামলার ঘটনাটি তদন্ত করছে দেশটির গোয়েন্দারা।


অন্যান্য সংবাদ