সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

কাবুলে বিস্ফোরণে নিহত ৮

রিপোর্টারের নাম : / ১৬ জন দেখেছেন
আপডেট : August 6, 2022

আফগানিস্তানের রাজধানী কাবুলের শিয়া আবাসিক এলাকায় একটি বোমা বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ১৮ জন। শুক্রবার ঘটা এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠী।

পুলিশ বলছে, বিস্ফোরণে অন্তত আটজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। জঙ্গি গোষ্ঠী আইএস এক বিবৃতিতে দাবি করেছে, হামলায় ২০ জন নিহত হয়েছে।

পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, জনবহুল একটি এলাকায় বিস্ফোরণটি ঘটানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরণস্থলের কিছু ভিডিওতে দেখা গেছে, ঘটনার পর আহতদের সাহায্যে ছুটে আসে মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন তালেবান নিরাপত্তা কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে একটি সবজির গাড়িতে বিস্ফোরক রাখা হয়েছিল। তিনি আরও বলেন, মৃত্যু সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, আহতদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক।


অন্যান্য সংবাদ