মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

কাবুলে নারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক / ১০৭ জন দেখেছেন
আপডেট : September 5, 2021

আফগানিস্তানের রাজধানী কাবুলে অধিকার আদায়ে আন্দোলনরত আফগান নারীদের ওপর চড়াও হয়েছে তালেবান। টিয়ার গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয় তারা।

রোববার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তালেবানরা বলছেন, বিক্ষোভকারীরা প্রেসিডিন্সিয়াল প্যালেসের দিকে রওনা দিলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

নারী অধিকার এবং তালেবান মন্ত্রিপরিষদে নারীর অংশগ্রহণের দাবিতে রাজধানী কাবুলে বিক্ষোভ করে একদল নারী। তালেবানের আচরণে আফগান নারীদের শঙ্কা, তারা আগের রূপে ফিরে আসবে।

কট্টর ইসলামপন্থি গোষ্ঠী তালেবান আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা দখলে নেওয়ার পর বিশ্ব সম্প্রদায়ের সবচেয়ে বেশি উদ্বেগ ছিল নারীদের অধিকার নিয়ে। তালেবান নিয়ন্ত্রিত রাজধানী কাবুলে সেই আফগান নারীদেরকে গত শুক্রবার বিক্ষোভ করতে দেখা যায়।


অন্যান্য সংবাদ