মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

কান উৎসবে বাঁধনের ‘রেহানা মরিয়ম নূর’

নিজস্ব প্রতিবেদক / ১০০ জন দেখেছেন
আপডেট : July 3, 2021

কান ফেস্টিভ্যালে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমার মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এর নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। আন্তর্জাতিক পরিমণ্ডলে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের এই সিনেমা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে।

 

প্রতি বছরের ন্যায় এবারও ফ্রান্সের কান শহরে জমকালো আয়োজনের ৭৪তম আসর বসতে যাচ্ছে। যেখানে গোটা বিশ্বের প্রখ্যাত নির্মাতাদের আলোচিত সব সিনেমা প্রদর্শিত হবে।

 

সেই উৎসবে ঠাঁই পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। জানা গেছে, কানে প্রথমবারের মতো কোনো বাংলাদেশী চলচ্চিত্র অফিসিয়াল সিলেকশন বিভাগ ‘আঁ সার্তে রিগা’য় স্থান করে নিয়েছে। আর সেই বিভাগে সবার আগে প্রদর্শিত হবে বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’।

 

বৃহস্পতিবার কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ প্রকাশিত সময়সূচিতে এমনটাই দেখা যাচ্ছে।

 

আগামী ৭ জুলাই সকাল ১১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ৩টা ১৫ মিনিট) প্রিমিয়ার হবে এই সিনেমার।

 

প্রিমিয়ারে উপস্থিত থাকবেন ‘রেহানা মরিয়ম নূর’-এর পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া, চিত্রগ্রাহক তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জল, শব্দ প্রকৌশলী শৈব তালুকদার, কালারিস্ট চিন্ময় রয় এবং নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু।

 

বর্তমানে তারা প্যারিসে কোয়ারেন্টিন অবস্থায় আছেন।


অন্যান্য সংবাদ