রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

কাদেরের বিরুদ্ধে এরিকের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক / ৬৪ জন দেখেছেন
আপডেট : July 8, 2021

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদ অভিযোগ করে বলেন, আমাদের মা-ছেলের বিরুদ্ধে চাচা মিথ্যা ও বানোয়াট নিউজ করাচ্ছেন।আমার ও আমার মা বিদিশা এরশাদের যদি কোনো ক্ষতি হয়, এজন্য দায়ী থাকবেন আমার চাচা জিএম কাদের।

বৃহস্পতিবার (৮ জুলাই) বারিধারার প্রেসিডেন্ট পার্কে তার নিজের বিরুদ্ধে মিথ্যা সংবাদ ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে

এরিক তার বক্তব্যে প্রধানমন্ত্রীর কাছে এ বিযয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান এবং চাচা জিএম কাদেরের শাস্তিও দাবি করেন।

সংবাদ সম্মেলনে এরিক এরশাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছেন এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ। তিনি বলেন, বাবার অধিকার ও সম্পদ থেকে বঞ্চিত করতে তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে।

তিনি বলেন, সম্প্রতি দু’একটি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এরশাদপুত্র এরিক এরশাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার হচ্ছে। শুধু তাই নয়, এরশাদের উত্তরসূরি হিসেবে এরিককে তার অধিকার থেকে বঞ্চিত করার গভীর ষড়যন্ত্র করা হচ্ছে।

ট্রাস্ট ও এরিক একই সূত্রে গাঁথা। স্যার চলে যাওয়ার পর ট্রাস্ট ও এরিকের দায়িত্ব আমাদের উপর বর্তায়।

এরিকের দু’টি জন্ম তারিখ নিয়ে প্রশ্ন করলে মামুন বলেন, সবই ষড়যন্ত্র। জীবত এরশাদ নিজ সন্তান বলেই এরিকের নামে ট্রাস্টি বোর্ড গঠন করেছেন।

 


অন্যান্য সংবাদ