মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

করোনা মোকাবিলায় বিশ্বকে ২০০ কোটি ভ্যাকসিন দেবে চীন

আর্ন্তজাতিক ডেস্ক / ৯৫ জন দেখেছেন
আপডেট : August 6, 2021

করোনা মোকাবিলায় বিশ্বকে ২০০ কোটি ভ্যাকসিন দেবে চীন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চলতি ২০২১ সালের মধ্যে তারা বিশ্বকে করোনাভাইরাস মোকাবিলার জন্য কোভিড ভ্যাকসিনের ২০০ কোটি ডোজ সরবরাহ করবে।

কোভিড-১৯ ভ্যাকসিন কোঅপারেশন ফোরামে পাঠানো এক লিখিত বিবৃতিতে চীনা প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন।

তিনি আরো বলেন, কোভ্যাক্স গ্লোবাল ভ্যাকসিন তৈরি ও বিতরণের জন্য চীন ১০কোটি ডলার অনুদান দেবে।
এর আগে বৃহস্পতিবার ফোরামের ওই বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন এ পর্যন্ত করোনাভাইরাস মোকাবিলার জন্য কোভিড ভ্যাকসিনের ৭৭ কোটি ডোজ সরবরাহ করেছে।

এরইমধ্যে সিনোভ্যাক বায়োটেক নামে চীনের একটি ভ্যাকসিন সরবরাহকারী প্রতিষ্ঠান বিশ্বের ২০ দেশের সঙ্গে ৯০ কোটি ডোজ সরবরাহের চুক্তি করেছে। এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইন ওয়েইডং।

 

সূত্র: পার্সটুডে


অন্যান্য সংবাদ