শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

কন্ঠশিল্পী ন্যানসির পৈতৃক সম্পত্তি বেদখল

বিনোদন প্রতিবেদক / ৯৮ জন দেখেছেন
আপডেট : July 10, 2021

দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী ন্যনসির অভিযোগ তার পৈতৃক সম্পত্তি বেদখল হয়ে গেছে। সেই সম্পত্তি উদ্ধারে ন্যানসির পক্ষে তার বড় ভাই জাকারিয়া নোমান ১৭ জুন নড়াইল জেলা আদালতে মামলা দায়ের করেন।

ন্যানসি গণমাধ্যমকে জানান, নড়াইল জেলার বড়দিয়া উপজেলার চোরখালি মৌজায় তার বাবা প্রয়াত নাইমুল হকের ১৬ শতক পৈতৃক জমি আছে এবং তার বাবা নাইমুল হক ও মা মায়াতুন নাহারের ক্রয়কৃত আরও ৮ শতক জমি আছে। ওয়ারিশ সূত্রে যার মালিকানা ন্যানসি, তার দুই ভাই জাকারিয়া নোমান, শাহরিয়ার আমান সানি ও অন্য ওয়ারিশগণ।

কিন্তু তার চাচা সৈয়দ কামরুল হাসান গং দীর্ঘদিন ধরে এই জমি ভোগদখল করে খাচ্ছেন। বারবার বলার পরেও পৈতৃক সম্পত্তি দখল মুক্ত না করতে পেরে স্থানীয় থানায় বিষয়টি জানান ন্যানসি। থানার পরামর্শে আদালতে গিয়ে মামলাও করেন।

এ বিষয়ে নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। যেহেতু কোটে মামলা হয়েছে এখন আসলে আমাদের তেমন কিছু করার নেই। যদি ওনারা কোনো আইনি সহায়তা চান তা অবশ্যই আমরা দেবো।’

ন্যানসি বলেন, ‘বিষয়টা আমাদের পারিবারিক তাই আমি ও আমার দুই ভাই মিলে পারিবারিক ভাবেই স্থানীয় আত্মীয়-স্বজন নিয়ে বিষয়টির মীমাংসা করার চেষ্টা করেছি। কিন্তু এতেও যখন কাজ হয়নি তখন বাধ্য হয়েই আমরা মামলা করেছি।’


অন্যান্য সংবাদ