শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

কঙ্গোর কারাগারে হামলা, পুলিশসহ ৫জন নিহত

রিপোর্টারের নাম : / ৩২ জন দেখেছেন
আপডেট : August 11, 2022

আফ্রিকার দেশ কঙ্গোর এক কারাগারে সশস্ত্র হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ৫ জন নিহত হয়েছে। এসময় পালিয়ে গেছে আট শতাধিক বন্দি।

স্থানীয় সময় বুধবার (১০ ই আগস্ট) দেশটির পূর্বাঞ্চলে বুতেম্বো শহরের কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ এই হামলার জন্য ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীকে দায়ী করেছে। হামলার সময়ে অগ্নিকাণ্ডে কারাগারের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কঙ্গোর সেনা মুখপাত্র অ্যান্টনি মলুসায়ি বলেন, হামলাকারীরা ভারি অস্ত্রে সজ্জিত ছিল। তাদের সংখ্যা ছিল প্রায় আশি জন। তারা কারাগারে ঢুকে পড়তে সক্ষম হয় এবং সব বন্দিকে মুক্ত করে দেয়। ৮৭৪ বন্দির মধ্যে মাত্র ৫৮ জনকে পাওয়া গেছে।

তিনি আরও জানান এই হামলায় সশস্ত্র জঙ্গি গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) জড়িত বলে ধারণা করা হচ্ছে। উগান্ডার এই সশস্ত্র গ্রুপটি ১৯৯০ এর দশক থেকে পূর্ব কঙ্গোতে সক্রিয়। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএস এর সাথে সংশ্লিষ্ট এডিএফ বেশ কয়েকটি হামলার সঙ্গে জড়িত।

এর আগে ২০২০ সালে এডিএফ কঙ্গোর অন্য এক কারাগারে হামলা চালিয়েছিলো। সেসময় প্রায় ১৩০০ বন্দি পালিয়ে গিয়েছিলো।


অন্যান্য সংবাদ