শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

এশিয়ার ১০০ বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে নেই বাংলাদেশ

রিপোর্টারের নাম : / ৩৫১ জন দেখেছেন
আপডেট : June 24, 2023
এশিয়ার ১০০ বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে নেই বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নাম নেই। বৃহস্পতিবার (২২ জুন) ‘এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৩’ শিরোনামে তালিকাটি প্রকাশ করা হয়।

তবে এশিয়ার সেরা ২০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুটি বাংলাদেশি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। এর একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। তালিকায় ১৮৬তম স্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর ১৯২তম স্থানে আছে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

র‍্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে শীর্ষে আছে চীনের সিংহুয়া ও পিকিং বিশ্ববিদ্যালয়। এশিয়ার সেরা দশের মধ্যে চীনের চারটি, হংকংয়ের তিনটি, সিঙ্গাপুরের দুটি ও জাপানের একটি বিশ্ববিদ্যালয় রয়েছে।

এ বছর ১৩টি বিষয়কে পারফরম্যান্স ইন্ডিকেটর বিবেচনায় নিয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের এই তালিকা করা হয়েছে। এর মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয়গুলোর পাঠদান, মৌলিক গবেষণা, জ্ঞান বিতরণের পদ্ধতি, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ আরও কয়েকটি বিষয়।


অন্যান্য সংবাদ