মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

এবার করোনার নতুন ধাক্কায় বিপর্যস্ত জাপান

রিপোর্টারের নাম : / ৪১ জন দেখেছেন
আপডেট : July 23, 2022

বিশ্বব্যাপী করোনায় সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে। গেল একদিনে প্রাণহানি হয়েছে এক হাজার আটশ’র বেশি মানুষ। মহামারির নতুন ধাক্কায় বিপর্যস্ত জাপান। বেশ কয়েকদিন ধরেই সর্বোচ্চ শনাক্ত হচ্ছে দেশটিতে।

শুক্রবার জাপানে শনাক্ত হয় এক লাখ ৮০ হাজারের বেশি নতুন করোনা রোগী। প্রাণহানি ৩৮ জনের। এর আগে বৃহস্পতিবারেও সেখানে শনাক্ত ছিলো এক লাখ ৮৬ হাজারের বেশি। এদিকে, শুক্রবার যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছে তিনশ’ ২১ জন। শনাক্ত এক লাখ ৬ হাজারের বেশি।

এদিন ব্রাজিলে মারা গেছে দুইশ’ ৭৫ জন। মহামারির শুরুর দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নাজুক অবস্থা অস্ট্রেলিয়ায়। মৃত্যহার রেকর্ড ছাড়িয়েছে নিউজিল্যাণ্ডে। ওমিক্রনের বিএ ফাইভ উপধরনের কারণেই সেখানে নতুন ঢেউ, বলছে কর্তৃপক্ষ। গেল সাতদিনে সেখানে মৃত্যু হয়েছে দেড়শ’র বেশি মানুষের। এদিকে, ভারতে গেল একদিনে ২১ হাজারের বেশি শনাক্তের পাশাপাশি মারা গেছে ৬৭ জন। এনিয়ে সারা বিশ্বে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৬৪ লাখ ১ হাজার। শনাক্ত ৫৭ কোটি ৩৮ লাখের বেশি।


অন্যান্য সংবাদ