মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

উত্তেজনার মধ্যেই তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজ

রিপোর্টারের নাম : / ৪১ জন দেখেছেন
আপডেট : August 28, 2022

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রবিবার (২৮ আগস্ট) তাইওয়ান প্রণালীর আন্তর্জাতিক জলসীমা দিয়ে যাত্রা করেছে দুটি মার্কিন যুদ্ধ জাহাজ। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরের পর প্রথমবার যুদ্ধ জাহাজ পাঠানোর কথা জানিয়েছে মার্কিন নৌ বাহিনী।

যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ক্রুজার ‘ইএসএস অ্যান্টিটাম’ এবং ‘ইউএসএস চ্যান্সেলরসভিল’ রুটিন অনুযায়ী তাইওয়ান প্রণালীর আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করে। আন্তর্জাতিক আইন মেনেই তা পরিচালনা করা হয়েছে।

যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং কানাডার মতো দেশগুলোর যুদ্ধ জাহাজ সাম্প্রতিক বছরগুলোয় নিয়মিত তাইওয়ান প্রণালী দিয়ে প্রবেশ করতে দেখা গেছে। এ নিয়ে চরম আপত্তি জানিয়ে আসছে চীন। এসব এলাকা নিজেদের বলে দাবি করে আসছে বেইজিং।

চীনের হুঁশিয়ারি উপেক্ষা করে চলতি মাসে তাইওয়ান সফর করেন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। এর জেরে তাইওয়ানকে ঘিরে স্মরণকালের সবচেয়ে বড় সামরিক মহড়ার আয়োজন করে চীনা সামরিক বাহিনী।এতে অঞ্চলটিতে যুদ্ধাব্স্থা তৈরি হয়। এদিকে তাইওয়ানের প্রতি পূর্ণ সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করা চীন, ওয়াশিংটনকে সতর্ক করে বলছে আগুন নিয়ে না খেলতে।

তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ সাধারণত ৮ থেকে ১২ ঘণ্টা অবস্থান করে। আর ওই সময়টা চীনের সামরিক বাহিনী তা গভীরভাবে পর্যবেক্ষণ করে। সবশেষ মার্কিন যুদ্ধ জাহাজ প্রণালীতে প্রবেশ নিয়ে চীনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আল জাজিরা


অন্যান্য সংবাদ