মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

ইসরায়েল নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ইয়ের লাপিদ

রিপোর্টারের নাম : / ৪৩ জন দেখেছেন
আপডেট : June 21, 2022

ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন ইয়ার লাপিদ। বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট নড়বড়ে জোট সরকারের ওপর চাপ বাড়তে থাকায় তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছেন।

এই পরিস্থিতিতে ইসরায়েলি আইনপ্রণেতারা আগামী সপ্তাহে পার্লামেন্ট বিলুপ্ত করতে ভোট দেবেন আর তাতে দেশটিতে তিন বছরের মধ্যে পঞ্চম নির্বাচনের পথ খুলে যাবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ক্ষমতাসীন জোটের সবচেয়ে বড় দলের নেতা সাবেক সাংবাদিক লাপিদ নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করবেন।

গত ১২ মাস আগে পার্লামেন্টের বিরোধীদলগুলোর প্রায় অসম্ভব এ জোট সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রেকর্ড ১২ বছরের শাসনের অবসান ঘটিয়েছিল।

এদিকে টেলিভিশনে দেওয়া এক ভাষণে নাফতালি বেনেট বলেন, আমরা এক কঠিন মুহূর্তে দাঁড়িয়ে আছি। তারপরও ইসরায়েলের জন্য আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে বদ্ধ পরিকর।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পিত সফরের আগে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মূলত এ সিদ্ধান্ত চির শত্রু ইরানকে দমাতে সহযোগিতা করবে।


অন্যান্য সংবাদ