মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ইসরায়েলের পর এবার সিরিয়ার তুর্কি হামলা, নিহত ২৫

রিপোর্টারের নাম : / ৪৬ জন দেখেছেন
আপডেট : August 17, 2022

প্রতিবেশী দেশ ইসরায়েলের হামলার দুদিন পার হতে না হতেই সিরিয়ার সীমান্ত পোস্টে তুরস্কের বিমান হামলায় ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই যোদ্ধা। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আরব নিউজের খবর অনুযায়ী, মঙ্গলবার গৃহযুদ্ধে বিপর্যস্ত মধ্যপ্রাচ্যের এই দেশটির একাধিক সীমান্ত পোস্টে তুর্কি সামরিক বাহিনীর হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।

খবরে বলা হয়, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, তুর্কি সীমান্তের কাছে সিরিয়ার সরকারি চৌকিতে তুরস্কের বিমান হামলায় ২৫ যোদ্ধা নিহত হয়েছেন। নিহতরা সিরিয়ার সরকার বা কুর্দি বাহিনীর সঙ্গে যুক্ত কিনা তা উল্লেখ করা হয়নি।

অন্যদিকে একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, তুর্কি অভিযানে নিহতদের মধ্যে অন্তত তিনজন সিরীয় সৈন্য রয়েছে এবং আরও ছয়জন আহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপি বলছে, তুর্কি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে সংঘর্ষ চলছে এবং মঙ্গলবার সিরীয় সীমান্তবর্তী কুর্দিনিয়ন্ত্রিত শহর কোবানের কাছে এ হামলা চালানো হয়।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুর্দি বাহিনীও তুরস্কের ভূখণ্ডের অভ্যন্তরে হামলা চালিয়েছে, এতে একজন সেনা নিহত হয়েছেন। সিরিয়ার অভ্যন্তরে আঙ্কারার প্রতিশোধমূলক আক্রমণে ‘১৩ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে’, উল্লেখ করে তুরস্কের ওই মন্ত্রণালয় আরও বলেছে, এ অঞ্চলে অভিযান চলমান রয়েছে।

গত এক দশক ধরেই সিরিয়ার অভ্যন্তরে হামলা চালিয়ে আসছে তুরস্ক ও ইসরাইল। ২০১৬ সাল থেকে সিরিয়ার ওয়াইপিজি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের নামে এ হামলা চালায় তুরস্ক। অপরদিকে ইরানপন্থী যোদ্ধাদের দমনের নামে সিরিয়ায় হামলা চালায় ইসরাইল। তবে উভয় দেশের হামলাতেই প্রায়ই সিরিয়ার সেনারা নিহত হন।


অন্যান্য সংবাদ