সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

ইসরাইলকে খুশি করতে বাইডেনের ইরানবিরোধী বক্তব্য

আর্ন্তজাতিক ডেস্ক / ৪৬ জন দেখেছেন
আপডেট : June 29, 2021

প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনি শিশু হত্যাকারী ইহুদিবাদী ইসরাইলকে খুশি করতে নিজের ইরানবিরোধী বক্তব্যের পুনরাবৃত্তি করেছেন। তেলআবিবের প্রতি ওয়াশিংটনের সব ধরনের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে বলেও সোমবার প্রতিশ্রুতি দেন তিনি।

বাইডেন ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজে ইসরাইলি প্রেসিডেন্ট রিউভেন রিভলিনের সঙ্গে এক বৈঠকে ইরানবিরোধী বক্তব্য দেন। তিনি বলেন, “আমার শাসনামলে ইরান কোনো অবস্থায় পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না।”

আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও ইউরোপীয় দেশগুলো বহু বছর ধরে ইরানকে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করার দায়ে অভিযুক্ত করছে। তেহরান শুরু থেকে কঠোর ভাষায় এ অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে।

ইরান বলছে, তার পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক লক্ষ্যে পরিচালিত হচ্ছে। ইরানি কর্মকর্তাদের মতে, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষরকারী এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র সদস্যদেশ হিসেবে বেসামরিক কাজে পরমাণু কর্মসূচি পরিচালনা করার অধিকার তেহরানের রয়েছে।

আইএইএ এখন পর্যন্ত অসংখ্য প্রতিবেদনে একথার সত্যতা নিশ্চিত করেছে যে, ইরান শান্তিপূর্ণ কাজে পরমাণু তৎপরতা চালাচ্ছে এবং পরমাণু অস্ত্র তৈরির কোনো চেষ্টা চালায়নি।


অন্যান্য সংবাদ