মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ইরানে হামলা নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর উত্তপ্ত বাক্যবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক / ৮ জন দেখেছেন
আপডেট : November 11, 2026
ইরানে হামলা নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর উত্তপ্ত বাক্যবিনিময়

ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতপার্থক্য ক্রমেই স্পষ্ট হচ্ছে। এ ইস্যুতে ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে বলে দাবি করেছে বিভিন্ন সংবাদমাধ্যম।

এমনকি ফোনালাপকে ‘নরকের মতো চিৎকার-চেঁচামেচির কথোপকথন’ বলে বর্ণনা করেছেন সংশ্লিষ্ট একটি সূত্র। তবে ফোনালাপে উত্তেজনার খবর অস্বীকার করেছে নেতানিয়াহুর দপ্তর।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, গত সপ্তাহান্তে ফোনালাপে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে এ বিরোধ দেখা দেয় বলে মঙ্গলবারের (১০ নভেম্বর) প্রতিবেদনে জানানো হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ পত্রিকা এই কথোপকথন সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ফোনালাপে মূলত ইরান এবং যুদ্ধ আবার শুরু করা নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মতপার্থক্য নিয়ে আলোচনা হয়।

সূত্রগুলো কথোপকথনকে বেশ কঠিন ও সংঘাতপূর্ণ বলে বর্ণনা করেছে। তাদের একজন একে ‘নরকের মতো চিৎকার-চেঁচামেচির কথোপকথন’ বলে অভিহিত করেছেন। তবে নেতানিয়াহুর দপ্তর এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, ফোনালাপে কোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়নি। নেতানিয়াহুর দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ভুয়া খবর, সম্পূর্ণ ভিত্তিহীন।’

অন্যদিকে ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার দাবি, কথোপকথনটি কঠোর ছিল না।

এর এক দিন আগে ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করতে ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করছেন নেতানিয়াহু। এ উদ্দেশ্যে তিনি ট্রাম্পকে ‘প্রতিদিন’ ফোন করছেন বলে আলোচনার বিষয়ে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ এই সংবাদমাধ্যমটি।

ফিন্যান্সিয়াল টাইমস জানায়, নেতানিয়াহুর এ ধারাবাহিক তদবিরে আরব ও মুসলিম নেতারা উদ্বিগ্ন। নতুন করে সামরিক অভিযান শুরুর পরিবর্তে কূটনীতিকে অগ্রাধিকার দিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন আঞ্চলিক নেতারা।

গত সোমবার ট্রাম্প বলেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ উপসাগরীয় মিত্ররা তেহরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চায় না। সংঘাতের অবসানে ‘ইতিবাচক অগ্রগতি’ হচ্ছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাবনা ‘খুবই কম’ বলে মনে হচ্ছে।

এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান আবার শুরুর তাৎক্ষণিক কোনো প্রয়োজন দেখছে না ওয়াশিংটন। তার যুক্তি, অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জিত হচ্ছে।

রুবিও জানান, তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। তবে ইরান ওয়াশিংটনের নির্ধারিত ‘রেড লাইন’ অতিক্রম করলে জবাব দিতে মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করেন তিনি।

অন্যদিকে কাতার মঙ্গলবার জানিয়েছে, মধ্যস্থতার উদ্যোগ নিয়ে ওয়াশিংটন ও তেহরান—উভয় পক্ষের কাছ থেকেই ইতিবাচক সাড়া পেয়েছে তারা। তবে কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর কূটনৈতিক তৎপরতা এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও এখন পর্যন্ত আলোচনায় কোনো চূড়ান্ত সমাধান আসেনি।


অন্যান্য সংবাদ