মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক / ৫০ জন দেখেছেন
আপডেট : October 23, 2026
ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরানে আবারও শিগগির হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা তাদের ব্যাপকভাবে বিধ্বস্ত করেছি, আর একটু বেশি করতে পারি।

হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের ওপর যুদ্ধের প্রভাব সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘এক দিক থেকে তারা এটি পছন্দ করে।

কারণ, অন্য প্রেসিডেন্টদের যে কাজ করা উচিত ছিল, আমি সেটিই করছি। অন্যদিকে, হয়তো তারা পছন্দ করে না।

এর একটা মূল্য দিতে হয়। আমি যখন এটি করেছিলাম, তখনই তা জানতাম। কিন্তু আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দিতে পারি না।’

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে বিশ্ববাজারে তেলের উচ্চ দামের জন্য ইরানকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দাবি করেছেন, যুদ্ধের আগের সময়ের তুলনায় এখন হরমুজ প্রণালী দিয়ে বেশি তেল পরিবহন হচ্ছে। তবে এ দাবির পক্ষে তিনি কোন তথ্য ব্যবহার করছেন, তা স্পষ্ট নয়।

ডোনাল্ড ট্রাম্প এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, হরমুজ প্রণালী পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরান নিজেদের তেল রপ্তানি করতে পারছে না।

তেলের উচ্চ দাম যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে ট্রাম্পের জন্য চাপ তৈরি করছে। আগামী ৩ নভেম্বরের নির্বাচনের আগে এটি তার জন্য একটি বড় দুর্বলতা হয়ে উঠতে পারে। মার্কিন নাগরিকদের জন্য তেলের উচ্চ দাম শুধু পররাষ্ট্রনীতির বিষয় নয়, এটি সরাসরি অভ্যন্তরীণ অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সম্পর্কিত। তথ্যসূত্র: আল জাজিরা


অন্যান্য সংবাদ