মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ইমরান খানকে দেখে নেয়ার হুমকি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর

রিপোর্টারের নাম : / ৫৬ জন দেখেছেন
আপডেট : June 1, 2022

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানকে কড়া সতর্কবার্তা দিয়েছেন শাহবাজ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। আরেকটি লংমার্চের ঘোষণা দেয়ায় ইমরানকে এ সতর্কবার্তা দেয়া হয়েছে।

ইমরান খানের পিটিআইয়ের নেতাকর্মী ও সমর্থকদের প্রথম লংমার্চের মতোই রাজধানী ইসলামাবাদে ঢুকতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

স্থানীয় জিও টিভির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার মন্ত্রীপরিষদের মিটিংয়ের কয়েক ঘণ্টা পরে এ সতর্কতা দেন তিনি। রানা সানাউল্লাহ বলেন, আবার তারা লংমার্চ করতে চাইছে। আমিও এবার দেখে নেবো তারা কিভাবে বাধা অতিক্রম করে।

মঙ্গলবার এক টুইট বার্তায় সানাউল্লাহ বলেন, আরেকটি লংমার্চ ঘোষণা দেয়ায় পিটিআইকে আমি সতর্ক করছি। একটি বিষয় আমি তাদেরকে বলতে চাই; তা হলো- যখনই লংমার্চ ঘোষণা করুক তারা, তাদেরকে আসতে দিন। দেখবো কিভাবে বাধা অতিক্রম করে।

এর আগে গত সপ্তাহে রাজধানী ইসলামাবাদে আজাদি মার্চ করেছে ইমরান খানের পিটিআই। ওই সময় কেন্দ্রীয় রাজধানী রণক্ষেত্রে পরিণত হয়।

ইমরান খানের গাড়িবহর ইসলামাবাদে প্রবেশ করে ডি-চকের দিকে অগ্রসর হতে থাকলে তার নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এইচ৯ এবং জি৯ এলাকার মধ্যে র‌্যালি করার নির্দেশনা দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তারা তা অমান্য করে।

ওদিকে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর সতর্কতার পরই তার কড়া সমালোচনা করেছে পিটিআই। তারা বলেছে, এর মধ্য দিয়ে মন্ত্রী শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের হুমকি দিচ্ছেন।

কিন্তু জাতি সবসময় সাহস প্রদর্শন করবে। তাদেরকে ‘দাসেরা’ থামাতে পারবে না। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে দলটি খুনি হিসেবে অভিহিত করে। বলা হয়, ২৫ মে নারী ও শিশুদের বিরুদ্ধে নৃশংসতা চালিয়েছেন তিনি।


অন্যান্য সংবাদ