মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

ইন্দোনেশিয়ায় ফেরিডুবি ॥ এখনও ১১ জন নিখোঁজ

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : May 30, 2022

ইন্দোনেশিয়ায় ফেরিডুবির ঘটনায় এখনও ১১ জন নিখোঁজ রয়েছে। উদ্ধার করা হয়েছে ৩১ জনকে। একজন কর্মকর্তা সোমবার এ কথা জানান।

দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মাকাসার প্রণালীতে বৃহস্পতিবার জ্বালানি তেল ফুরিয়ে গেলে এবং খারাপ আবহাওয়ায় পড়ে একটি ফেরি ডুবে যায়।

স্থানীয় উদ্ধার দলের প্রধান জুনাইদি জানান, এ পর্যন্ত ৩১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও ১১ জন নিখোঁজ ্রয়েছে।

উদ্ধার হওয়া সকলে ভালো আছেন এবং তারা বাড়ি ফিরে গেছেন বলেও তিনি জানান।
তিনি আরো জানান, ফেরি যেখানে ডুবেছে সেখান থেকে আরো ২০ নটিক্যাল মাইল পর্যন্ত এলাকা নিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। উদ্ধার অভিযানে হেলিকপ্টারও মোতায়েন করা হয়।

জুনাইদি জানান, নৌযানটির যাত্রী বহন করার কোন অনুমোদন ছিল না। এর ক্যাপ্টেন ও মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

প্রায় ১৭ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত ইন্দোনেশিয়ায় প্রায়শই নৌ দুর্ঘটনা ঘটে থাকে।


অন্যান্য সংবাদ