মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ইতিহাসের সবচেয়ে বড় আন্দোলনের’ হুমকি ইমরান খানের

রিপোর্টারের নাম : / ৪৬ জন দেখেছেন
আপডেট : June 10, 2022

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে ‘পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলনের’ দিনক্ষণ ঠিক করবেন তিনি।

গণমাধ্যম ডন জানিয়েছে, ইমরান খান বলেছেন, সত্যিকারের স্বাধীনতার জন্য আমাদের ক্যাম্পেইনের পরবর্তী পর্যায়ে যেতে হবে। আগামী কয়েকদিনের মধ্যে আমি তারিখ জানাব।

ইসলামাবাদে পিটিআইয়ের জাতীয় কাউন্সিলের বৈঠকে ইমরান বলেছেন, পিটিআই তাদের আইনজীবীর সঙ্গে পরামর্শ করছে কিন্তু কর্মীদের প্রস্তুত থাকার জন্য বলেছেন তিনি।

ইমরান সমর্থকদের উদ্দেশে বলেন, এটি হবে দেশের ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলন। এটি আমাদের অধিকার।

ইমরান খান আরও বলেন, আমি দলের সকল সংগঠনকে প্রস্তুত থাকার জন্য বলেছি।আমরা এখন সুপ্রিম কোর্টের কাছ থেকে অনুমোদন পাওয়ার অপেক্ষায় আছি। যখন এটি পেয়ে যাব। আমি তারিখ দেব।

এদিকে গত এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। প্রধানমন্ত্রিত্ব হারানোর পর নিজ দলের সংসদ সদস্যদের নিয়ে গণহারে পদত্যাগ করেন তিনি।

এরপর শুরু করে আন্দোলন। মে মাসে শেষ সপ্তাহে ইসলামাবাদে একটি লং মার্চ করেন তিনি।


অন্যান্য সংবাদ