মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী আপিল বিভাগেও দ্রুত নিস্পত্তি হবে রামিসা হত্যা মামলার রায়: অ্যাটর্নি জেনারেল রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না লন্ডনে এনসিপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত অন্তত ৪ জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদানে বিরত থাকলো বাংলাদেশ ফিফা সভাপতি পদে ফ্রান্সের দিয়ালো মেসি আসতে চাইলে স্বাগত, বললেন স্কালোনি নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি আর্জেন্টিনার একাদশে পাঁচ পরিবর্তনের আভাস বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ

ইউরোপ সফর করছেন সৌদি যুবরাজ

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : July 27, 2022

২০১৮ সালে সৌদির সাংবাদিক জামাল খাসোগজি হত্যার পর এই প্রথম ইউরোপ সফর করছেন মোহাম্মদ বিন সালমান। এর অংশ হিসেবে মোহাম্মদ বিন সালমান গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) গ্রিস যান। এর পরে যাবেন ফ্রান্সে।

রাষ্ট্রীয় সফরে গ্রিসে গিয়ে গতকাল দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের সঙ্গে বৈঠক করেন সৌদির যুবরাজ। তিনি বলেন, ‘গ্রিসে এসে আমি খুবই আনন্দিত। উষ্ণ অভ্যর্থনার জন্য অত্যন্ত কৃতজ্ঞ, যা আমার ও সৌদি আরবের জন্য অনেক গুরুত্ববহ।’

সৌদি যুবরাজের সফরে উভয় দেশের মধ্যে বিনিয়োগ, বিজ্ঞান, প্রযুক্তি ও সামরিক ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর হয়েছে। এ ছাড়া সামরিক ও অর্থনীতি-সংক্রান্ত সহযোগিতার স্মারকও স্বাক্ষর হয়েছে।

গ্রিস সফর শেষে মোহাম্মদ বিন সালমানের ফ্রান্সে যাওয়ার কথা। সৌদি যুবরাজের ফ্রান্স সফরে উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে উভয় দেশের নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হবে। বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নত করার উপায় নিয়েও আলোচনা হবে। সূত্র: আরব নিউজ


অন্যান্য সংবাদ