মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

ইউরোপের প্রতিরক্ষা জোরদারের বিষয়ে বাইডেন ও ম্যাক্রোঁনের মধ্যে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক / ৫৩ জন দেখেছেন
আপডেট : October 23, 2021

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁন শুক্রবার টেলিফোন আলাপে ইউরোপীয় প্রতিরক্ষা জোরদারের বিষয়ে কথা বলেছেন। ওয়াশিংটন সাবমেরিন চুক্তি নিয়ে তিক্ততার পর সম্পর্ক পুনরুদ্ধার করতে চায়। হোয়াইট হাউস এ কথা জানায়।

এক বিবৃতিতে বলা হয়, দুই নেতা “ন্যাটোর পরিপূরক হিসাবে ইউরোপীয় প্রতিরক্ষা আরো সক্ষম এবং শক্তিশালী করে তোলার প্রচেষ্টা নিশ্চিত করার বিষয় আলোচনা করেন।”

বাইডেন এ মাসের শেষের দিকে রোমে ম্যাক্রোঁনের সাথে দেখা করবেন উল্লেখ করে বিবৃতিতে বাইডেন বলেন, “যুক্তরাষ্ট্র-ফ্রান্স সহযোগিতার অনেক ক্ষেত্র এবং অভিন্ন স্বার্থ জোরদারের সুযোগের অপেক্ষায় ছিলাম।”

ফ্রান্সের প্রেসিডেন্টের দফতর থেকেও একই ধরনের বিবৃতি দেয়া হয়েছে। অস্ট্রেলিয়ার সঙ্গে সাবমেরিন চুক্তি নিয়ে বিরোধ ও উত্তেজনার পর বাইডেন ও ম্যাক্রঁন সর্বশেষ গত ২২ সেপ্টেম্বর আলোচনা করেন।


অন্যান্য সংবাদ