মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ইউক্রেনে ৪ হাজার বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ

রিপোর্টারের নাম : / ৫৫ জন দেখেছেন
আপডেট : May 28, 2022

গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সামরিক অভিযানে এখন পর্যন্ত ইউক্রেনে ৪ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে, বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় । তবে প্রকৃত নিহতের সংখ্যা অনেক বেশি বলে ধারণা করছে সংস্থাটির কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার ( ২৭ শে মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ওএইচসিএইচআর- এর তথ্যমতে, রুশ অভিযানে ইউক্রেনে মোট ৪ হাজার ৩১ জন নিহত হয়েছেন। এর মধ্যে প্রায় ২০০ শিশু রয়েছে। বেশিরভাগই ভারী কামান ও বিমান হামলায় নিহত হয়েছেন। তবে রাশিয়া বরাবরই বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানোর কথা অস্বীকার করে আসছে।

এদিকে, রাশিয়ার অভিযানে ব্যাপকভাবে আর্থিক ক্ষতির মুখে ইউক্রেন। কিয়েভ স্কুল অব ইকোনমিক্স-(কেএসই) জানায়, ইউক্রেনে মোট অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার কোটি মার্কিন ডলার। পর্যালোচনা করে (কেএসই) আরও জানায়, অবকাঠামোগত ক্ষতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস, শ্রমিক চলে যাওয়া ও অন্যান্য ফ্যাক্টর মিলিয়ে ইউক্রেন বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।


অন্যান্য সংবাদ