মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ইউক্রেনে রুশ হামলায় ফরাসি সাংবাদিক নিহত

রিপোর্টারের নাম : / ৫০ জন দেখেছেন
আপডেট : May 31, 2022

ইউক্রেনে চলমান সামরিক অভিযানের মধ্যে রুশ হামলায় ফ্রান্সের এক সাংবাদিক নিহত হয়েছেন। পূর্ব ইউক্রেনের লুহানস্কে সোমবার (৩০শে মে) এ ঘটনা ঘটে। নিহত ওই সাংবাদিকের নাম ফ্রেডেরিক লেক্লার্ক-ইমহফ। তিনি ফরাসি নিউজ চ্যানেল বিএফএম টেলিভিশনে কাজ করতেন। ফরাসি ও ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার (৩১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে ক্ষতিগ্রস্ত নাগরিকদের সরানোর কাজে ব্যবহৃত সাঁজোয়া যানে ওই সাংবাদিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছিল। এ সময় ওই গাড়িতেই রুশ গোলা আঘাত হানে। সেখানেই গুরুতর আহত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। বিএফএম টেলিভিশন জানিয়েছে, লেক্লারক-ইমহফ ৩২ বছর বয়সী এবং গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পেশাগত দায়িত্ব পালনের জন্য দ্বিতীয়বার ইউক্রেনে গিয়েছিলেন তিনি।

এ ঘটনায় সরব হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘ফ্রেডেরিক লেক্লারক-ইমহফ যুদ্ধের বাস্তবতা দেখানোর জন্যই ইউক্রেনে ছিলেন। রাশিয়ার সামরিক বাহিনীর বোমা হামলা থেকে বাঁচতে বেসামরিক নাগরিকদের নিয়ে একটি বাসে করে পালানোর সময় তিনি মারাত্মকভাবে আহত হন।’

ফরাসি ও ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে বলেছে, পেশাগত দায়িত্বপালনের জন্য লেক্লারক-ইমহফ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেতস্কের কাছে অবস্থান করছিলেন। অন্যদিকে, সোমবার কিয়েভ সফর করা ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা টুইটারে জানিয়েছেন, লেক্লারক-ইমহফ তার দায়িত্ব পালনের সময় রাশিয়ার বোমা হামলায় নিহত হয়েছেন।

তিনি আরও বলেছেন, ‘আমি লুহানস্ক সরকারের সাথে কথা বলেছি এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে তদন্তের দাবি জানিয়েছি এবং তারা আমাকে সাহায্যের আশ্বাস দিয়েছেন।’


অন্যান্য সংবাদ