মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী আপিল বিভাগেও দ্রুত নিস্পত্তি হবে রামিসা হত্যা মামলার রায়: অ্যাটর্নি জেনারেল রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না লন্ডনে এনসিপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত অন্তত ৪ জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদানে বিরত থাকলো বাংলাদেশ ফিফা সভাপতি পদে ফ্রান্সের দিয়ালো মেসি আসতে চাইলে স্বাগত, বললেন স্কালোনি নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি আর্জেন্টিনার একাদশে পাঁচ পরিবর্তনের আভাস বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ

ইউক্রেনে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ২৩ জন নিহত

রিপোর্টারের নাম : / ৩৯ জন দেখেছেন
আপডেট : July 15, 2022

ইউক্রেনের মধ্যাঞ্চল ভিনিৎসিয়ায় রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় তিন শিশুসহ নিহত হয়েছে অন্তত ২৩ জন এবং আহত প্রায় ১০০ জন। এ হামলাকে ” প্রকাশ্য সন্ত্রাসী কর্মকান্ড’ বলে আ্যখা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, যে স্থানে এই হামলা চালানো হয়েছে তার কোনও সামরিক গুরুত্বই নেই।

ইউক্রেনের ন্যাশনাল পুলিশ জানিয়েছে, ভিনিৎসিয়া শহরের একটি অফিস ভবনে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে আশেপাশের আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়। শহরটি রাজধানী কিয়েভ থেকে প্রায় ২৬৮ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থিত।

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের উপপ্রধান কিরিইলো তাইমেশেঙ্কো টেলিগ্রাম পোস্টে লিখেছেন, কৃষ্ণ সাগরে থাকা একটি রুশ সাবমেরিন থেকে শহরটি লক্ষ্য করে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে রুশ সেনাবাহিনী এই হামলার কথা স্বীকার করেনি।

কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে শুরু হওয়া আগুনে পাশের পার্কিং এলাকায় রাখা প্রায় ৫০ গাড়িতে আগুন ধরে যায়। ভিনিৎসিয়া অঞ্চলের গভর্নর সেরহাই বোরজোভ জানান, ওই এলাকায় ছোড়া চতুর্থ আরেকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।


অন্যান্য সংবাদ