মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী আপিল বিভাগেও দ্রুত নিস্পত্তি হবে রামিসা হত্যা মামলার রায়: অ্যাটর্নি জেনারেল রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না লন্ডনে এনসিপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত অন্তত ৪ জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদানে বিরত থাকলো বাংলাদেশ ফিফা সভাপতি পদে ফ্রান্সের দিয়ালো মেসি আসতে চাইলে স্বাগত, বললেন স্কালোনি নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি আর্জেন্টিনার একাদশে পাঁচ পরিবর্তনের আভাস বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ

ইউক্রেনে অভিযান শুরুর পর এই প্রথম বিদেশ সফরে পুতিন

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : June 27, 2022
ইউক্রেনে অভিযান শুরুর পর এই প্রথম বিদেশ সফরে পুতিন

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর প্রথমবার বিদেশ সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি সপ্তাহে মধ্য এশিয়ায় অবস্থিত সাবেক সোভিয়েত ইউনিয়নের ছোট দু’টি দেশ সফর করবেন তিনি। খবর আল জাজিরার।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন রোশিয়া ১ এর ক্রেমলিন প্রতিনিধি পাভেল জারুবিন বলেছেন, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান সফর করবেন পুতিন। পরে তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে আলোচনার জন্য মস্কোতে মিলিত হবেন।

জারুবিন বলেন, তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে দেশটির দীর্ঘদিনের শাসক এবং রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র প্রেসিডেন্ট ইমোমালি রাখমোনের সঙ্গে সাক্ষাৎ করবেন পুতিন। আর তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাটে ক্যাস্পিয়ান দেশগুলোর এক সম্মেলনে আজারবাইজান, কাজাখস্তান, ইরান এবং তুর্কমেনিস্তানের নেতাদের সঙ্গে পুতিন যোগ দেবেন।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে সর্বশেষ বিদেশ সফরে চীন গিয়েছিলেন পুতিন। তখন শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পুতিন ‘সীমাহীন বন্ধুত্বের’ চুক্তি করেছিলেন। আর ইউক্রেনে রুশ অভিযান শুরু হয় ২৪ ফেব্রুয়ারি।


অন্যান্য সংবাদ