সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

ইউক্রেনের কার্গো বিমান গ্রিসে বিধ্বস্ত

রিপোর্টারের নাম : / ১৬ জন দেখেছেন
আপডেট : July 17, 2022

শনিবার (১৬ জুলাই) গভীর রাতে গ্রিসের উত্তরাঞ্চলীয় কাভালা শহরের কাছে ইউক্রেনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। রবিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

গ্রিসের ফায়ার ব্রিগেড এবং রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে বার্তাসংস্থাটি জানিয়েছে, প্লেনটিতে আটজন আরোহী ছিলেন।

গ্রিসের রাষ্ট্রীয় টিভি ইআরটি জানিয়েছে, আন্তোনভ অ্যান-১২ মডেলের এই কার্গো বিমানটির মালিক ইউক্রেনীয় একটি কোম্পানি। শনিবার এটি সার্বিয়া থেকে জর্ডান যাচ্ছিল। মাঝআকাশে থাকার সময় ইঞ্জিনে সমস্যার কারণে পাইলট জরুরি অবতরণের অনুরোধ জানালেও পরে বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এক বিবৃতিতে গ্রিসের ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে ১৫ জন দমকলকর্মী কাজ করছে। আরও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলের পথে রয়েছেন।

রয়টার্স বলছে, বিধ্বস্ত কার্গো বিমানটিতে কী পণ্য ছিল তা স্পষ্ট নয়। তবে বিশেষ বিপর্যয় প্রতিক্রিয়া ইউনিট ঘটনাস্থলে তদন্ত করছে। ফায়ার ব্রিগেডের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা বিমানে থাকা পণ্যগুলোকে বিপজ্জনক উপাদান হিসাবে মনে করছি।’


অন্যান্য সংবাদ