শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আড়াইহাজারে মা-ছেলেকে হত্যা

রিপোর্টারের নাম : / ২৮ জন দেখেছেন
আপডেট : July 3, 2022

নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোবিন্দপুর এলাকায় মা ও ছেলেকে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। আজ (রোববার) সকালে আড়াইহাজারের উজান গোবিন্দপুর এলাকা থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে। নিহতরা হলেন, উজান গোবিন্দপুর এলাকার মৃত আওয়াল নবীর স্ত্রী রাজিয়া সুলতানা কাকলী (৪২) ও তার ছেলে তালহা (৮)।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানান আজিজুল হক। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ঘরে মা-ছেলে একাই বসবাস করতো। অজ্ঞাত লোকজন রাতের যেকোনো সময় মা-ছেলেকে গলাকেটে হত্যা করে চলে যায়। সকালে ঘরের দরজা খোলা থাকায় আশপাশের মানুষ গিয়ে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।


অন্যান্য সংবাদ