মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

আল-কায়েদা নেতা জাওয়াহিরিকে হত্যায় যুক্তরাষ্ট্রের প্রশংসা সৌদির

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : August 2, 2022

আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরিকে হত্যার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণার স্বাগত জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি এ খবর প্রকাশ করেছে।

বিবৃতিতে সৌদি জানিয়েছে, আল-জাওয়াহিরিকে সন্ত্রাসীদের শীর্ষ নেতা হিসেবে বিবেচনা করা হতো। ২০০১ সালে তার নেতৃত্ব ও পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সবচেয়ে ভয়াবহ ও ঘৃণ্য হামলা চালানো হয়েছিল। ওই হামলায় সৌদি নাগরিকসহ বিভিন্ন দেশ-ধর্ম-বর্ণের কয়েক হাজার মানুষ নিহত হয়েছিলেন।

এসময় সন্ত্রাসবাদ উৎখাত ও এর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিয়েছে সৌদি আরব। এই দেশটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্রদেশ হিসেবে পরিচিত।

বিবৃতিতে আরও বলা হয়, জঙ্গি ও সন্ত্রাসীগোষ্ঠীর হামলা থেকে নিরাপরাধ মানুষকে রক্ষায় বিশ্বের সব দেশের সরকারকে আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার জাওয়াহিরির নিহতের কথা ঘোষণা করেন জো বাইডেন।


অন্যান্য সংবাদ