মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

আলিম পরীক্ষা শুরু ২ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক / ৮৮ জন দেখেছেন
আপডেট : October 3, 2021

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় চলতি বছরের আলিম পরীক্ষা শুরু হবে ২ ডিসেম্বর। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। রোববার (৩ অক্টোবর) মাদ্রাসা বোর্ড থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা শুরু হবে আগামী ১৪ নভেম্বর। আর সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ১৪ নভেম্বর এবং এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হবে।

কবে কোন পরীক্ষা
২ ডিসেম্বর: কুরআন মাজিদ
৬ ডিসেম্বর: হাদিস ও উসূলুল হাদিস
৯ ডিসেম্বর: আল ফিক্হ ১ম পত্র ও পদার্থবিজ্ঞান ১ম পত্র
১২ ডিসেম্বর: আল ফিক্হ ২য় পত্র, আরবি সাহিত্য ও পদার্থবিজ্ঞান ২য় পত্র
১৫ ডিসেম্বর: ইসলামের ইতিহাস, রসায়ন ১ম পত্র ও তাজভিদ ১ম পত্র
১৯ ডিসেম্বর: বালাগাত ও মানতিক, রসায়ন ২য় পত্র এবং তাজভিদ ২য় পত্র।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা
১. করোনা মহামারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
৩. পরীক্ষার সময় হবে ১ ঘণ্টা ৩০ মিনিট। এমসিকিউ ও লিখিত পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার দিন সকাল ৯টা ৩০ মিনিটে শিক্ষার্থীদের উত্তরপত্র এবং ওএমআর শিট বিতরণ করা হবে।
৪. পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর তিন দিন আগে প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।


অন্যান্য সংবাদ