শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আরিয়ানকে মাদক সাপ্লাই দিতে চেয়েছিলেন অনন্যা

বিনোদন ডেস্ক / ৭৫ জন দেখেছেন
আপডেট : October 22, 2021

মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রী অনন্যা পান্ডেকে ডেকে পাঠায় ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কিন্তু এনসিবি দপ্তরে গিয়েই কেঁদে ফেলেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে অনন্যার বান্দ্রার বাড়িতে তল্লাশি চালায় এনসিবি। এই সময় তার ফোন, ল্যাপটপ ও ইলেকট্রনিক্স ডিভাইস জব্দ করে। পরে তাকে এনসিবি দপ্তরে ডেকে পাঠানো হয়। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এনসিবি দপ্তরে প্রবেশের পর থেকেই মানসিকভাবে বেশ বিপর্যস্ত ছিলেন অনন্যা। তাকে কাঁদতেও দেখা গেছে। পুরো সময়টা তিনি খুবই নার্ভাস ছিলেন।

শুক্রবার ফের অনন্যাকে জিজ্ঞাসাবাদ করছেন এনসিবি কর্মকর্তারা। জানা যায়, মাদক নিয়ে অনন্যার সঙ্গে আরিয়ানের কথোপকথনের জেরে এই অভিনেত্রীকে তলব করা হয়েছে। আরিয়ানকে গাঁজা সরবরাহ করতে চেয়েছিলেন এমন কথোপকথন তাদের হোয়াটসঅ্যাপ চ্যাটে পাওয়া গেছে। যদিও এই অভিনেত্রী দাবি করেছেন, মজা করেই এমনটা বলেছিলেন তিনি।

 


অন্যান্য সংবাদ