মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

আবার করোনা আক্রান্ত বাইডেন

রিপোর্টারের নাম : / ৩৩ জন দেখেছেন
আপডেট : July 31, 2022

করোনাভাইরাস যেন পিছুই ছাড়ছে না যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেনের। করোনামুক্ত হওয়ার মাত্র নয়দিনের মাথায় আবারো তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

শনিবার (৩০শে জুলাই) হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

৭৯ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট বর্তমানে তার সরকারি বাসভবন হোয়াইট হাউসে আইসোলেশনে আছেন। করোনা পজিটিভ হওয়ায় তার উইলমিংটন ও মিশিগান সফর বাতিল করা হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিলেও শুক্রবার তিনি কোনো অনুষ্ঠানে অংশ নেননি।

শনিবার বাইডেন জানান, তিনি করোনার লক্ষণগুলো অনুভব করছেন না। তবে চারপাশের সকলের সুরক্ষার জন্য আইসোলেশনে থাকবেন।

গত ২১শে জুলাই তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি গত মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে চারবার পরীক্ষা করেছিলেন। প্রত্যেকবাই তা নেগেটিভ আসে।

পরিস্থিতি বর্ণনা করে একটি বার্তা বাইডেনের চিকিৎসক ডা. কেভিন ও’কনর বলেন, নতুন করে চিকিৎসা নিতে হবে না। তবে প্রেসিডেন্টকে পর্যবেক্ষণে রাখা হবে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট বাইডেন করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন; কয়েক মাস আগে বুস্টার ডোজও নিয়েছেন।


অন্যান্য সংবাদ