মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

আফগানিস্তান থেকে বিদায় নিল জার্মান সেনারা

আন্তর্জাতিক ডেস্ক / ৬৮ জন দেখেছেন
আপডেট : June 30, 2021

আফগানিস্তান যুদ্ধের পাট চুকিয়ে বিদায় নিল জার্মানির সব সেনা। তবে যে শান্তিপ্রতিষ্ঠার কথা বলে ২০ বছর আগে তারা অভিযান শুরু করেছিল, আফগানিস্তানকে আজ প্রায় সেই একই দশায় রেখেই বিদায় নিয়েছে জার্মান সৈন্যরা। এখনো এশীয় দেশটির একাংশ তালেবানের নিয়ন্ত্রণে, সেখানে প্রায় প্রতিদিনই বোমা বিস্ফোরণে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। এ অবস্থায় শুধু জার্মানিই নয়, যুক্তরাষ্ট্রসহ ন্যাটো জোটভুক্ত সব দেশই মাস তিনেকের মধ্যে সব সেনা প্রত্যাহার করতে পারে।

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রায় ২০ বছর পর আফগানিস্তান থেকে তাদের সব সেনা ঘরে ফিরছে। এর মধ্য দিয়ে একটি ঐতিহাসিক অধ্যায় শেষ হলো। জার্মান সেনারা আফগানিস্তানে পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে কাজ করেছেন বলে উল্লেখ করেছেন তিনি।

জার্মান সেনাবাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছে, আফগানিস্তানে আর একজনও জার্মান সেনা নেই। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

জানা যায়, আফগানিস্তানে সবমিলিয়ে জার্মানির ১ হাজার ১০০ জন সেনা ছিল। গত মে মাস থেকে তাদের প্রত্যাহারের কাজ শুরু হয়।

জানা গেছে, বুধবার চারটি সামরিক বিমানে করে ৫৭০ জন সেনা জার্মানি পৌঁছাবেন। তারা যে শিবিরে ছিলেন তা ইতোমধ্যে আফগান সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হয়েছে।


অন্যান্য সংবাদ