মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

আফগানিস্তানে চিকিৎসার সংকট প্রকট

রিপোর্টারের নাম : / ৪০ জন দেখেছেন
আপডেট : June 26, 2022

আফগানিস্তানে ভূমিকম্প ও বন্যার পর হাসপাতালগুলোতে সৃষ্টি হয়েছে মারাত্মক চিকিৎসা সঙ্কট। এতে দুর্ভোগে পড়েছে দেশটির কয়েক হাজার মানুষ। আজ (রোববার) এতথ্য জানায় বিবিসি। তারা আরো জানায়, ভয়াবহ ভূমিকম্প আর আকস্মিক বন্যায় আফগানিস্তানে মৃতের সংখ্যা ছাড়িয়েছে দেড় হাজার। ভূমিকম্পে ধ্বংস হয়েছে ১০ হাজারেরও বেশি বসতবাড়ি।

আর সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে সেখানকার আহত নাগরিকরা। দেশটির হাসপাতালগুলোতে দেখা দিয়েছে চিকিৎসা সেবা সঙ্কট। সেই সাথে রয়েছে সরঞ্জামের অপর্যাপ্ততা। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও খাদ্য সংকট। দেখা দিয়েছে মানবিক সংকট।

যদিও এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে ত্রাণ সহায়তা আসতে শুরু করেছে। পাকিস্তান ও কাতার থেকে পৌঁছেছে ত্রাণবাহী কার্গো। আর ৭৫ লাখ মার্কিন ডলার সমমূল্যের মানবিক ত্রাণ পাঠাবে চীন। শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।


অন্যান্য সংবাদ