মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

আফগানিস্তানের ৬ প্রাদেশিক রাজধানী এখন তালেবানের দখলে

আন্তর্জাতিক ডেস্ক / ১২২ জন দেখেছেন
আপডেট : August 9, 2021

আফগানিস্তানে একের পর প্রাদেশিক রাজধানী দখলে নিচ্ছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। সবশেষ উত্তরাঞ্চলীয় প্রদেশ সামাঙ্গানের রাজধানী আইবাক দখলে নিয়েছে তারা। এর মধ্য দিয়ে চার দিনে ছয়টি প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণে নিলো তালেবান যোদ্ধারা।

স্থানীয় সময় সোমবার সকালে তালেবান এক বিবৃতিতে আইবাক শহরকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করে। আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সামাঙ্গান প্রদেশের ডেপুটি-গভর্নর বিষয়টি এএফপিকে নিশ্চিত করে বলেন, তালেবান শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে।

তালেবান গোষ্ঠী জানায়, তাদের যোদ্ধারা শহরটি নিয়ন্ত্রণে নিয়েছে। সরকারি অফিস, পুলিশ হেড কোয়ার্টার্স, এমনকি বিভিন্ন ভবনও এখন তাদের দখলে।

এর আগে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজ, সার-ই-পুল প্রদেশের রাজধানী এবং উত্তর-পূর্বাঞ্চলীয় তাখার প্রদেশের রাজধানী তালোকান দখল করে তালেবান। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তালেবানের হাতে শহরগুলোর নিয়ন্ত্রণ হারায় আফগান সরকারি বাহিনী।

তারও আগে শুক্রবার নিমরোজ প্রদেশের যারানজ এবং শনিবার জাওযজান প্রদেশের রাজধানী শেবারগান দখল করে নেয় তালেবান।


অন্যান্য সংবাদ