মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

আন্দোলনে বাঁধা নেই, সন্ত্রাসী কর্মকাণ্ড হলে প্রতিহত করবে আ.লীগ: নাছিম

রিপোর্টারের নাম : / ৫৮ জন দেখেছেন
আপডেট : June 2, 2022
আন্দোলনে বাঁধা নেই, সন্ত্রাসী কর্মকাণ্ড হলে প্রতিহত করবে আ.লীগ: নাছিম

আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের পর যেখানে জনসভা হবে সেই জায়গা পরিদর্শন করেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। এতে ১০ লক্ষাধিক লোকের জনসমাবেশের প্রত্যাশা করছে দলটি।

আজ বৃহস্পতিবার (২ জুন) সকালে শিবচরের কাঁঠালবাড়ীতে ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাট এলাকার সমাবেশ স্থলে যান তারা। সমাবেশ ঘিরে শরীয়তপুরের কাঁঠালবাড়ি সাজানো হবে উৎসবের রঙে।

জনসভা স্থল ঘুরে দেখে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, পদ্মার পাড়ে লোক সমাগম ইতিহাস সৃষ্টি করবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম সাংবাদিকদের বলেন, আগামী ২৫ জুন আমাদের স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন করতে যাচ্ছেন জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু নিয়ে বাংলাদেশের মানুষের স্বপ্নের কোনো শেষ নেই। মানুষের এই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে আগামী ২৫ জুন। এই দিনটিকে ঘিরে সারা দেশে মানুষের মধ্যে উত্সাহ-উদ্দীপনা ব্যাপক।

তিনি আরও বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর আমাদের জনসভা হওয়ার কথা রয়েছে। সেটি বেলা ১১টায় শুরু হবে পদ্মার পাড়ে কাঁঠালবাড়ী ফেরিঘাটে। আমরা এই জনসভা সফল করতে চাই।

বাহাউদ্দিন নাছিম বলেন, এ জনসভা সফল করতে আমরা সবার সহযোগিতা চাই। সেখানে সবার অংশগ্রহণকে আমরা স্বাগত জানাবো।

বিএনপির উদ্দেশ্যে বাহাউদ্দীন নাছিম বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলনে বাধা নেই। তবে সন্ত্রাসী কর্মকান্ড আওয়ামী লীগ প্রতিরোধ করবে।


অন্যান্য সংবাদ