মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

আগামী মাসে বুস্টার ডোজের সিদ্ধান্ত নেবে ইইউ

ডেস্ক রিপোর্ট / ৮১ জন দেখেছেন
আপডেট : September 24, 2021

ইউরোপিয়ান ইউনিয়নের ড্রাগ ওয়াচডগ বৃহস্পতিবার বলেছে, যে তারা অক্টোবরের শুরুতে সিদ্ধান্ত নেবে যে ফাইজার/বায়োএনটেক কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ ১৬ বছরের বেশী বয়সীদের জন্য অনুমোদন দেয়া হবে কিনা।

ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এবং বয়স্কদের উভয়য়ের জন্য ফাইজার এবং মডার্নার ভ্যাকসিনের আরো জ্যাব সম্পর্কে একই সময়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

আমস্টারডাম থিত্তিক এই নিয়ন্ত্রক সংস্থার ভ্যাকসিন কৌশলের প্রধান মার্কো ক্যাভালেরি এক সংবাদ সম্মেলনে বলেন, প্রথম জ্যাবের পরের মাসগুলিতে করোনাভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা হ্রাস পেয়েছে।

ক্যাভালেরি বলেন, “প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে সময়ের সাথে সাথে প্রাথমিক টিকাকরণ থেকে কোভিড-১৯ এর বিরুদ্ধে সুরক্ষা ক্ষমতা হ্রাস পাচ্ছে এবং বিশ্বের বিভিন্ন অংশে সংক্রমণ এবং উপসর্গের দিক থেকে সুরক্ষা হ্রাস পাচ্ছে।”

এরফলে ইএমএ এখন ১৬ বছরের বা তার বেশী বয়সীদের মধ্যে দ্বিতীয় ডোজের ছয়মাস পরে তৃতীয় বুস্টার ডোজ ব্যবহারের জন্য ফাইজারের আবেদন মূল্যায়ন করছে। ক্যাভালেরি বলেন, “সম্পুরক তথ্যেও প্রয়োজন না হলে অক্টোবরের শুরুতে এই মূল্যায়নের ফলাফল আশা করা হচ্ছে।”


অন্যান্য সংবাদ