মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

আকাশে বিমানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

রিপোর্টারের নাম : / ১৫ জন দেখেছেন
আপডেট : August 19, 2022

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দুটি প্লেনের সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ আগস্ট) এ ঘটনা ঘটে। জানা গেছে, বিমান বন্দরে অবতরণের সময় প্লেন দুটির মধ্যে সংঘর্ষ হয়।

নিউইয়র্ক পোস্ট সূত্রে জানা যায়, দুটি বিমানে মোট তিনজন ছিলেন। দুর্ঘটনায় তাদের কেউ বেঁচে রয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার সময় মাটি থেকে ২০০ ফুট উচ্চতায় ছিল দুটি বিমান।

ওয়াটসনভিল নগর কর্তৃপক্ষ টুইটারে জানায়, বিকেল ৩টার কিছু আগে ওয়াটসনভিল নগরীর বিমানবন্দরে এ ঘটনা ঘটে। তবে এই শহরের বিমানবন্দরে সরাসরি বিমান অবতরণ ও উড্ডয়নের জন্য কোনও কন্ট্রোল টাওয়ার নেই।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) মতে, দুর্ঘটনার সময় একটি টুইন-ইঞ্জিন সেসনা ৩৪০-এ দুজন লোক এবং একটি একক-ইঞ্জিন সেসনা ১৫২-তে শুধু পাইলট ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন যে একাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে তবে কেউ বেঁচে আছেন কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

এফএএ ও জাতীয় পরিবহনবিষয়ক নিরাপত্তা বোর্ড ঘটনাটির তদন্ত করছে।


অন্যান্য সংবাদ