শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

‘আওয়ামী লীগ সরকার দায়িত্বজ্ঞানহীন’

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : April 6, 2023

আমরা বরাবরই বলে এসেছি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দায়িত্বজ্ঞানহীন। তারা কোথাও কোনো জায়গাতেই দায়িত্ব পালন করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি ।

বুধবার (৫ এপ্রিল) বিকেলে মালিবাগে একটি হোটেলে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ১২ দলীয় জোট আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমাদের মন খুব ভারাক্রান্ত, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে এবং হাজার-হাজার মানুষ নিঃস্ব হয়ে গেছে। তাদের আহাজারি-কান্না এখন সারাদেশের মানুষকে ভারাকান্ত করে তুলেছে। সিদ্দিক বাজারে আগুনে ২২-২৩ জন মানুষ মারা গেছে। আল্লাহর কাছে শুকরিয়া বঙ্গবাজারের আগুনে মানুষ মারা যায়নি। কিন্তু তারা সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে।

তিনি আরও বলেন, আগুন লাগতেই পারে, কিন্তু দ্রুত আগুন নেভানোর জন্য ব্যবস্থা এ সরকার করতে পারে না। আগুন কেন লাগছে, তা বন্ধ করার জন্য সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কী করছেন, আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করে এখন পর্যন্ত একটা তদন্ত রিপোর্ট তারা দিতে পারেনি। প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় অসংখ্য লোক মারা যাচ্ছে। এসব দুর্ঘটনা থেকে কীভাবে মানুষকে রক্ষা করা যায় তার কোনো পরিকল্পনা সরকারের কাছে নেই।

বিএনপির মহাসচিব বলেন, কুমিল্লায় বিএনপির ইফতার মাহফিলে পুলিশ হামলা চালায়। গ্রেপ্তার করা হয় ২৫ নেতাকর্মীকে। আজ সকালে নরসিংদী জেলা কমিটির সভায়ও পুলিশের উপস্থিতি আওয়ামীমহাসচিব সন্ত্রাসীরামহাসচিব হামলা চালায়। নাটোর, খুলনাসহ সারাদেশে বিএনপির সভায়, ইফতার মাহফিলে হামলা চালানো হচ্ছে। সরকার এমনভাবে কথা বলে যেন, বাংলাদেশের মতো গণতন্ত্র আর কোথাও নেই। গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে আর লাভ নেই। এবার রুখে দাঁড়াতে হবে। এরা জাতির বড় ক্ষতি করছে। গণতন্ত্র ধ্বংস করেছে। ভোটাধিকার হরণ করেছে। বিচার বিভাগকে দলীয়করণ করেছে। এদের কাছে কেউ নিরাপদ নয়।


অন্যান্য সংবাদ