রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

অস্ত্র-বারুদসহ ইউক্রেনের সামরিক বিমান ভূপাতিত

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : June 4, 2022

রাশিয়া দাবি করে বলেছে যে, তাদের বাহিনী ওডেসার কৃষ্ণ সাগর বন্দরের কাছে অস্ত্র ও গোলাবারুদ বহনকারী ইউক্রেনের একটি সামরিক পরিবহন বিমানকে গুলি করে ভূপাতিত করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক সর্বশেষ তথ্যে জানিয়েছে, বিমানটি অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করছিল।

তারা আরও বলেছে, একই অঞ্চলে অবস্থিত “বিদেশী ভাড়াটেদের” একটি চৌকিতে তাদের একটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।

এর আগে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, ওডেসা এলাকায় একটি কৃষি প্রতিষ্ঠান ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, রাশিয়ান ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের সুমি অঞ্চলে একটি আর্টিলারি প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত করেছে। যেখানে বিদেশী প্রশিক্ষকরা ইউক্রেনীয় বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছিল।

তবে, এসব হামলার ঘটনায় বিস্তারিত ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তুলে ধরেনি তারা।

এদিকে, পূর্ব লুহানস্ক অঞ্চলের গভর্নর বলেছেন, রাশিয়ান বাহিনী ইউক্রেনের শক্তি বৃদ্ধিকরণে মিত্র দেশগুলোকে যুদ্ধে যোগদান থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ কৌশলগত শহর সেভেরোদোনেটস্কের কাছের সেতুগুলো উড়িয়ে দিচ্ছে।

শনিবার এক টেলিগ্রাম বার্তায় সেরহি হাইদাই একইসঙ্গে দাবি করেন যে, রাশিয়ান বাহিনী সেভেরোদোনেটস্কে “বিশাল ক্ষতির” সম্মুখীন হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী তাদের প্রতিহত করছে।

পূর্ব লুহানস্ক অঞ্চলের গভর্নর অবশ্য এর আগে বলেছিলেন যে, তারা শহরটির ৭০ ভাগ নিয়ন্ত্রণ নিয়েছে।

সেভেরোদোনেটস্ক এবং এর প্রতিবেশী লিসিচানস্ক শহর দুটি মূলত সিভারস্কি দোনেটস নদীর উভয় পাশে অবস্থিত।


অন্যান্য সংবাদ