শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

অপশক্তিকে যে কোন মূল্যে প্রতিরোধ করতে হবে: দীপু মনি

রিপোর্টারের নাম : / ৩৪ জন দেখেছেন
আপডেট : June 3, 2022

নির্বাচনকে সামনে রেখে অপশক্তি তাদের অপতৎপরতা শুরু করেছে। তারা আরেকটি ৭৫ ঘটাতে চায়। অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। যখন দেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তখন তারা ষড়যন্ত্র করছে।

শুক্রবার (৩ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও দেশব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে মহিলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ সময় দীপু মনি আরও বলেন, অপশক্তিকে যে কোন মূল্যে প্রতিরোধ করতে হবে। অপশক্তিকে স্বাধীন বাংলাদেশে মেনে নেবে না। তারা কখনো সফল হবে না। এদেরকে সমূলে উৎপাটন করা হবে।

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি ও দেশব্যাপী বিএনপির নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ শুরু করে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ মহিলা আওয়ামী লীগ।

এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম ছাড়াও আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম প্রমুখ।


অন্যান্য সংবাদ