শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

অথচ আমরা বাংলাদেশকে অষ্টম আশ্চর্য বলি: অলি

রিপোর্টারের নাম : / ৮৮ জন দেখেছেন
আপডেট : June 24, 2021
অথচ আমরা বাংলাদেশকে অষ্টম আশ্চর্য বলি: অলি

দেশের বিদ্যমান সমস্যা সমাধানে সৎ, নিষ্ঠাবান, শিক্ষিত ও দেশপ্রেমিক লোকদের নিয়ে সরকারকে দ্রুত জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমেদ। তিনি বলেছেন, বাংলাদেশ বর্তমানে দুর্নীতির মাত্রা চরম আকার ধারণ করেছে। জনগণের ওপর অত্যাচারের মাত্রাও সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। লুটপাট-দুর্নীতির কারণে দেশের স্বাস্থ্য খাতে বিপর্যয় নেমে এসেছে।

‘এ অবস্থার অনুধাবন করে বিদ্যমান সমস্যা সমাধানে সরকার যত দ্রুত সম্ভব সৎ, শিক্ষিত ও দেশপ্রেমিক লোকদের নিয়ে একটি জাতীয় সরকার গঠন করবে।’

বৃহস্পতিবার (২৪ জুন) রাজধানীর ডিওএইচএসে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আরও বলেন, বাংলাদেশের ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ এখন জীবন-জীবিকার জন্যে কঠোর সংগ্রাম করছে। আরেক শ্রেণির মানুষ মদ ও গাঁজা খেয়ে জীবনযাপন করছে।

তিনি বলেন, করোনার অজুহাতে অনেকে আজ নিজের অফিসে পর্যন্ত যায় না। দেশের অনেক ভূমি অফিসে আজ খাজনা পর্যন্তও নিচ্ছে না। অথচ আমরা সব সময় অন্য দেশের সঙ্গে তুলনা করে বাংলাদেশকে সপ্তম আশ্চর্যের পর অষ্টম আশ্চর্য বলে উল্লেখ করে থাকি।’

তিনি আরও বলেন, দেশ আজ যে ভয়াবহ সমস্যা অতিক্রম করছে- সে বাস্তবতা সম্পর্কে আমরা অনেকেই অবহিত নই। বিদ্যমান এসব সমস্যার সমাধানে তিনি যত দ্রুত সম্ভব যোগ্য, শিক্ষিত ও দেশপ্রেমিক লোকদের নিয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান জানান।


অন্যান্য সংবাদ