রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মণিপুরে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৮১

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : July 2, 2022
মণিপুরে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৮১

ভয়াবহ ধসে বিপর্যস্ত মণিপুর। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১। এখনো নিখোঁজ অনেকেই। রাজ্যের ইতিহাসে এই প্রাকৃতিক দুর্যোগ সবচেয়ে ভয়াবহ বলে মন্তব্য করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তিনি জানিয়েছেন, পরিস্থিতি এতটাই জটিল যে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়েও সব মৃতদেহ উদ্ধার করতে এখনও দুই থেকে তিনদিন সময় লাগবে।

বার্তা সংস্থা এএনআই’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মণিপুরের মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ইতিহাসে ননের এই ভূমিধস সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। এই বিপর্যয়ে আমরা ৮১ জনকে হারিয়েছি। তার মধ্যে রয়েছেন টেরিটোরিয়াল আর্মির ১৮ জওয়ান। এখনো ধসের ফলে আটকে আছেন ৫৫ জন। সব মৃতদেহ উদ্ধার করতে এখনও দুই থেকে তিন দিন সময় লাগবে।

তিনি আরও বলেন, উদ্ধারকাজে সাহায্য করতে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনা পাঠিয়েছে কেন্দ্র। ঘটনাস্থলে প্রচুর কাদা থাকায় গাড়ি চলাচল খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই উদ্ধারকাজ শেষ হতে কিছুটা সময় লাগবে।

গত বুধবার রাতে ধস নামে টুপুল স্টেশনের কাছে ভারতীয় সেনার ১০৭ টেরিটোরিয়াল আর্মির ক্যাম্পে। তারা এলাকার গুরুত্বপূর্ণ রেললাইন নির্মাণকাজ পাহারায় ছিলেন। ঘটনার পরেই উদ্ধারকাজে শুরু হয়ে যায়। সেনা, রেল কর্তৃপক্ষের সঙ্গে উদ্ধারকাজে নেমে পড়েন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।


অন্যান্য সংবাদ