রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ইরানে ভয়াবহ ভূমিকম্প, অনুভূত হলো আশপাশের দেশেও

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : June 25, 2022
এবার ইরানে ভয়াবহ ভূমিকম্প, অনুভূত হলো আশপাশের দেশেও

ইরানের দক্ষিণে উপসাগরীয় জলসীমায় শনিবার ভোরে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর গালফ নিউজের।

সংযুক্ত আরব আমিরাতের অনেক বাসিন্দাই শনিবার সকালে কম্পনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম)-ও ভূমিকম্প সম্পর্কে টুইট করেছে। তারা জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬।

ভূমিকম্পটি চরাক বন্দর এবং কিশ দ্বীপের মধ্যে অনুভূত হয়। তারা বলছে, ভূমিকম্পটির গভীরতা ২২ কিলোমিটার ছিল। এটি ভূপৃষ্ঠের প্রায় 8 কিলোমিটার নিচে অনুভূত হয়।

কর্মকর্তারা রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, একই অঞ্চলে গত ১০ দিনে প্রায় ১০০টি ভূমিকম্প এবং আফটারশক হয়েছে। প্রধান ভূতাত্ত্বিক ফল্ট লাইন ইরানকে অতিক্রম করেছে। এতে সাম্প্রতিক বছরগুলোতে ইরানে বেশ কয়েকটি বিধ্বংসী ভূমিকম্প হয়েছে।


অন্যান্য সংবাদ